1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘লেবানন প্রধানমন্ত্রীকে আটকে রেখেছে সৌদি আরব’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ১৫০ Time View

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব আটকে রেখেছে বলে অভিযোগ করছে লেবানন সরকার। আজ বৃহস্পতিবার লেবানন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

লেবানন কর্তৃপক্ষ বলছে, সাদকে সৌদি আরবে আটক রাখা লেবাননের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করারই শামিল। আমরা তাকে দেশে ফেরত পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।

সৌদি আরব সফররত অবস্থায় শনিবার সাদ হারিরি এক সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দেন। যা দেশটির রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মনে করছে লেবানন কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে সৌদি আরব ও ইরানের দ্বন্দের কারণে সাদ হারিরিকে বন্দি রাখা হয়েছে বলে অভিযোগ করছেন তারা। তবে সাদ হারিরিকে আটক রাখার বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ।

অন্যদিকে সৌদি আরব অভিযোগ করছে, ইরানের মদদে হিজবুল্লাহ লেবাননের রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ