1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে ইউনাইটেডের টেন হাগ যুগ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৭৫ Time View

দুঃস্বপ্নের এক মৌসুমের পর এবার নতুন করে স্বপ্ন বুনতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। হোক না প্রাক-মৌসুমের আপাত গুরুত্বহীন লড়াই, তবুও এই ম্যাচ যেন নতুন দিনের সুবাস দিয়ে গেল রেড ডেভিল সমর্থকদের। যে লিভারপুলের বিপক্ষে গত মৌসুমে লিগে দুই ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছিল, তাদের নিয়ে আজ রীতিমত ছেলে-খেলা করেছেন এরিক টেন হাগের শিষ্যরা।

থাইল্যান্ডের রাজামাঙ্গালা স্টেডিয়ামে মঙ্গলবার (১২ জুলাই) প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে তরুণদের বাজিয়ে দেখতে চেয়েছিলেন লিভারপুল কোচ ক্লপ, সেজন্য মোহামেদ সালাহ-ভার্জিল ফন ডাইকদের শুরু থেকে খেলাননি তিনি।

তবে টেন হাগ যেন ইউনাইটেডের ডাগআউটে নিজের প্রথম ম্যাচকে স্মরণীয় করতেই দল সাজিয়েছিলেন। পূর্ণশক্তির দল দিয়ে ধসিয়ে দিয়েছেন অলরেডদের। ম্যাচের ১২ মিনিটেই জেডন সানচোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৩০ এবং ৩৩ মিনিটে যথাক্রমে ফ্রেড এবং অ্যান্থনি মার্শিয়াল বল জালে জড়িয়ে ম্যাচ লিভারপুলের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

বিরতির পর ৭৬ মিনিটে উরুগুয়ের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ফাকুন্দো পেলিস্ত্রি লক্ষ্যভেদ করলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।

‘ব্যক্তিগত’ কারণে প্রাক-মৌসুমে ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন না ক্লাব ছাড়তে চাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো।

আগামী ৬ আগস্ট ফুলহ্যামের বিপক্ষে লিভারপুল এবং ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২-২৩ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ