1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

লিবিয়া পুনর্গঠনে ন্যাটোর প্রতি সহায়তার আহ্বান সিসির

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২০৫ Time View

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ্ আল-সিসি লিবিয়া পুনর্গঠনে সহায়তার জন্য ন্যাটোভুক্ত 11দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক সাক্ষাতকারে তিনি একথা জানান।
পশ্চিমা সামরিক বাহিনীর সহায়তায় লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুতির পর দেশটিতে সহিংসতা চলে আসছে। সিসি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তার লন্ডন সফরকে সামরে রেখে এ মন্তব্য করেন।
ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ তার উদ্ধৃতি দিয়ে একথা জানায়।
সিসি বলেন, ‘লিবিয়া এমন একটি বিপদের মধ্যে রয়েছে যা আমাদের সকলের জন্যই ঝুঁকি। যদি দেশটিতে কোন সরকার না থাকে তবে সেই শুন্যতার সুযোগে চরমপন্থীরা মাথাচারা দিয়ে উঠবে।’
মিশরীয় নেতা আরো বলেন, ‘মিশন সম্পূর্ণভাবে সম্পন্ন হয়নি। লিবীয় জনগণ ও দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য আমাদের অবশ্যই সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।’
২০১১ সালে ন্যাটোভুক্ত দেশগুলোর সহায়তায় আরব বসন্তে দেশটির সাবেক স্বৈরশাসক গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে দেশটিতে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও সহিংস ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ