1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডন হামলাকারীদের একজন পাকিস্তানি বংশোদ্ভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৮৯ Time View

লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা দিয়ে ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার ঘটনায় তিন হামলাকারীদের মধ্যে দু’জনের নাম প্রকাশ করেছে ব্রিটেন পুলিশ। এদের মধ্যে একজন পাকিস্তানি বংশোদ্ভূত খুরাম বাট (২৭)।

অপর হামলাকারীর নাম রাচিদ রেদোয়ান (৩০)। পুলিশের অভিযোগ, তিনি মরক্কো অথবা লিবীয় বংশোদ্ভূত। হামলাকারী দু’জনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন।

নিহত হওয়ার আগে তারা লন্ডন ব্রিজ ও বোরো মার্কেট এলাকায় গাড়ি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায় এবং পরে ছুরি দিয়ে বোরো মার্কেটে লোকজনকে এলোপাথাড়ি আঘাত করে।

হামলাকারীদের সবাই পুলিশের গুলিতে নিহত হয়। ওই হামলার ঘটনার পর থেকে পুলিশ ১২ জনকে আটক করেছিল। এদের সবাইকে পরে ছেড়ে দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হয়নি।

শনিবারের রাতের হামলার ঘটনায় রোববার সাত নারী এবং পাঁচ পুুরুষকে আটক করা হয়। ওই হামলায় সাতজন নিহত এবং আরো ৪৮ জন আহত হয়। এদের মধ্যে ১৮ জনের অবস্থা বেশ গুরুতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ