1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

লন্ডনে বিএনপি’র দুগ্রুপে সংঘর্ষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২
  • ১৯৫ Time View

যুক্তরাজ্য বিএনপি’র বিবদমান দুগ্রুপের সংঘর্ষে মঙ্গলবার লন্ডনে দুইজন আহত হয়েছেন। কেন্দ্রের অনুমোদিত আহবায়ক কমিটির সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে  এ ঘটনা ঘটে।

এসময় নবগঠিত আহবায়ক কমিটি বিরোধীরা দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে নবগঠিত কমিটির আহবায়ক এমএ মালেককে। মালেক ও তার অনুসারীদের সাথে কয়েকজন সাংবাদিকও এসময় অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস কনফারেন্সস্থলে। পুলিশ এসে বিক্ষুব্ধ বিরোধী পক্ষকে সরিয়ে নেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসেন কোন কোন সাংবাদিক। নবগঠিত কমিটি সদস্যদের নাম ঘোষণা করার জন্যে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে কমিটি আহবায়ক এমএ মালেক এক সাংবাদিক সম্মেলন আহবান করলে বিরোধী গ্রুপের মধ্যে এই উত্তেজনা দেখা দেয়। বিরোধীরা পাল্টা সভা আহবান করে উল্টো দিকের একটি হলে।

এমএ মালেকের নেতৃত্বাধীন আহবায়ক কমিটির সদস্য রহিম উদ্দিনের সাথে তর্কবিতর্ক শুরু হয় বিরোধী পক্ষের কয়েকজন কর্মীর। এই তর্কবিতর্ক এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে গড়ালে আহত হন রহিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ