1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘লতিফ সিদ্দিকীর দায় শেখ হাসিনার নয়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪
  • ২৯৯ Time View

motiya25কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, লতিফ সিদ্দিকী বিদেশে যে আপত্তিকর কথা বলেছেন, এটা কোন সুস্থ মস্তিস্ক লোকের কথা নয়। এর দায়-দায়িত্ব শেখ হাসিনা ও আওয়ামী লীগ বহন করবে না।

বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া স্কুলে গরীব, দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা কিন্তু বিন্দু মাত্র দ্বিধা করেন নাই। এখন তিনি (লতিফ সিদ্দিকী) মন্ত্রী সভার সদস্য নন। প্রেসিডেন্ট হজে গেছেন। তিনি আসলে কথা বলে তার (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি যে কথা বলেছেন, মুসলমানরা তো অবশ্যই ঘৃণা করবে, অন্যেরাও ঘৃণা করছে। বাজে কথা বললে কেউ তা সমর্থন করবে না।

তিনি আরও বলেন, হজে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আগামীতে আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। আপনারা জানেন ২০০১, ২০০৬ এবং ২০০৮ সাল পর্যন্ত বায়তুল মোকারম মসজিদের সমপ্রসারণ কাজ এবং বাংলাদেশে আরবী বিশ্বাবিদ্যালয় প্রতিষ্ঠার কাজ একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে।

তিনি বলেন, পূজা ও ঈদে আমরা আনন্দটাকে সবার মাঝে ভাগ করে নেব। ধর্ম যার যার আনন্দ সবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক মাষ্টার, ভারপ্রাপ্ত সম্পাদক শহীদউল্লাহ তালুকদার মুকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ