1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ

লংমার্চ: চাঙ্গা হয়ে উঠছেন রংপুরের জাপা নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১২
  • ২৩১ Time View

তিস্তা অভিমুখে জাতীয় পার্টির লংমার্চকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রংপুরে দলের নেতাকর্মীদের মধ্যে।

লংমার্চ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় চলছে ব্যাপক প্রচারাভিযান। একইসঙ্গে চলছে সভা, সমাবেশ ও মিছিল।

লংমার্চকে ঘিরে তৃলমুল নেতাকর্মীরা মনে করছেন, গত সংসদ নির্বাচনে জাতীয় পার্টি রংপুর অঞ্চলে যে আসনগুলো হাতছাড়া করেছিল সেগুলো ফিরে পেতে পার্টির চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন তা হয়তো কাজে আসবে।

লংমার্চ সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রংপুর বিভাগের ৮ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এছাড়াও তিনি বিভিন্ন জেলা সফর করেছেন।

লংমার্চের সমন্বয়কারী জাতীয় পার্টির নেতা ও রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বাংলানিউজকে জানান, ১৭ জানুয়ারি সকাল ৯টায় বনানী থেকে ২ হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চের নেতৃত্ব দেবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

ঢাকার আশুলিয়া থেকে শুরু হয়ে রংপুর পর্যন্ত প্রায় ৩০টি পথসভায় বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান।

তিনি আরো বলেন, লংমার্চটি ঢাকা থেকে রওনা দিয়ে ১৭ জানুয়ারি রাতে রংপুরে যাত্রাবিরতি করবে।

এ জন্য নেতা-কর্মীদের থাকা ও খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা এবং রংপুরের বিভিন্ন হোটেলে ১ হাজার সিট বুকিং দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সকাল ১১টায় রংপুর জিলা স্কুলের মাঠ থেকে লংমার্চটি তিস্তা অভিমুখে রওনা হবে। সেখানে আরো ২ হাজার গাড়ির বহর থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ