1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

র‍্যাবের নতুন গোয়েন্দা প্রধান মশিউর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫৩ Time View

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকেলে দায়িত্ব গ্রহণ করেন লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল। তিনি এর আগে র‍্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ছিলেন।

এদিকে মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত লে. কর্নেল খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে গত বছরের ৪ নভেম্বর তিনি র‌্যাবের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান। তার সময়ে এলিট ফোর্সটিতে সব থেকে বেশি আলোচিত অভিযান পরিচালিত হয়। এছাড়া লে. কর্নেল খায়রুল ইসলাম পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ