1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা এনএফএসের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮২ Time View

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার নিন্দা জানিয়েছে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, রোহিঙ্গারাও মানুষ। তাদেরও নিজ ভূমিতে বেঁচে থাকার অধিকার আছে। চলমান এ অমানবিক নির্যাতন মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে মিয়ানমারের সেনাবাহিনীসহ অং সান সুচিকে গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। পাশাপাশি নির্যাতিত সব রোহিঙ্গার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রকার মিথ্যা আশ্বাস নয়, বাস্তবেই তাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে ‘মানুষ মানুষের জন্য’।

সংগঠনের প্রেসিডেন্ট রাহাত হুসাইন স্বাক্ষরিত এ বিবৃতিতে আরও সংহতি প্রকাশ করেছেন, আহসান হাবিব রিপন, ইমরান হোসেন, সাইফ আহমেদ, ইমতিয়াজ মেহেদী হাসান, নাজমুল করিম মজুমদার, সালেহউদ্দিন সোহেল, নয়ন জান, শাহিদ আহমেদ, উম্মে সালমা লাভলী, অরণ্য জিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ