1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

রোববার পাবলিক লাইব্রেরিতে সাংস্কৃতিক উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ১৭৭ Time View

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালাচারাল ফাউন্ডেশনের (এজাহিকাফ) উদ্যোগে আগামী ৪ নভেম্বর বিকাল ৫টায় ঢাকার কেন্দ্রীয় শওকত ওসমান মিলনায়তনে যুগপূর্তি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উৎসবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন এবং পারফর্ম করবেন। এছাড়া বেলা ২টা ৩০ থেকে মফস্বল ও টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ’র বার্তা সম্পাদক কাজী রফিক, বাচসাস এর সাবেক সভাপতি সাংবাদিক চলচ্চিত্রকার রফিকুজ্জামান, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী, বাচসাস-এর সাধারণ সম্পাদক ও গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান, টিভি সাংবাদিক উপস্থাপক লায়ন সালাম মাহমুদ, একুশে টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাসুম মাহবুব, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার শফিউল্লাহ সুমন, চ্যানেল আই-এর রিপোর্টার মোস্তফা মল্লিক, দিগন্ত টিভির রিপোর্টার ও সংবাদ পাঠক আমিরুল মোমেনিন মানিক।

অর্গানাইজেশন অব স্যোসাল সার্ভিস অ্যান্ড অ্যালিমিনেশন অব পোভার্টি (ওসেপ) এর নির্বাহী পরিচালক ডা: জসিম উদ্দিন কর্মশালা উদ্বোধন করবেন।

মোট ১০০ জন কর্মশালায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। কর্মশালা শেষে এদিনই অংশ গ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহীরা ০১১৯৯৪৯৩৫০৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ