1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

রেল লাইনে নাশকতা-ইঞ্জিন লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৬৩ Time View

কিশোরগঞ্জের বাজিতপুরের হালিমপুরে রেল লাইনে নাশকাতা করেছে দুর্বৃত্তরা।  রেল লাইনের ফিশ-প্লেট খুলে ফেলায় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার হালিমপুর ও মানিকখালী রেল স্টেশনের মাঝামাঝি বগাদিয়া নামক স্থানে বুধবার ভোর রাতে ভৈরব-ময়মনসিংহ রেল লাইনের ফিশ-প্লেট খুলে ফেলে দুর্বৃত্তরা। এতে ভোর চারটা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরের বাহাদুরাবাদগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে রেললাইনে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকামুখী ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।
ঢাকাগামী এগারো সিন্ধু আন্তনগর ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। ভোর সাড়ে ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ