1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

রেকর্ড গড়ে দলে টিকে গেলেন জয়াসুরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৮ Time View

নিয়মিত সদস্যদের সবাই ফিট থাকলে একাদশ তো দূর, স্কোয়াডেও হয়তো জায়গা পেতেন না প্রবাথ জয়াসুরিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে একসঙ্গে ছয় খেলোয়াড়ের অনুপস্থিতিতে সেই সুযোগই পেয়ে গেলেন এ বাঁহাতি স্পিনার।

আর সুযোগের পূর্ণ ব্যবহার করে গড়েছেন রেকর্ড। শ্রীলঙ্কাকে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে জয় পাইয়ে দেওয়ার পথে ম্যাচের দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে অভিষেকে ১২ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

এমন রেকর্ডগড়া অভিষেকের পর জাতীয় দলেও টিকে গেছেন ৩০ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলেও রাখা হয়েছে জয়াসুরিয়াকে। এছাড়া অনভিষিক্ত দুনিথ ওয়েলালাগেও রয়েছেন দলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে প্রবীণ জয়াবিক্রম, লাসিথ এম্বুলদেনিয়া, লাকসিথা মানাসিংহে ও চামিকা করুনারাত্নেকে। শনিবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবাথ জয়াসুরিয়া, দুনিথ ওয়েলালাগে ও জেফরে ভেন্ডারসাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ