1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

রেকর্ড গড়ল জিদানের রিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৪৭ Time View

একটি গোল করলেই রেকর্ড বইয়ে নাম উঠে যেত রিয়াল মাদ্রিদের। সেভিয়ার বিপক্ষে লস ব্লাঙ্কসরা পেয়েছে চারটি গোল। ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন দুটি; আর একটি করে গোলের দেখা পেয়েছেন নাচো এবং টনি ক্রস। আর তাতে রেকর্ড বইটি হলো আরও সমৃদ্ধ।

সেভিয়ার বিপক্ষে নাচোর করা প্রথম গোল পাওয়ার পরই টানা গোল করার রেকর্ডটি এককভাবে নিজেদের দখলে নিল রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬২ ম্যাচে গোলের দেখা পেল জিনেদিন জিদানের দল। পেছনে ফেলেছে বায়ার্ন মিউনিখকে। এর আগে টানা ৬১ ম্যাচে গোলের দেখা পেয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল। হারলেও ওই ম্যাচে বায়ার্ন মিউনিখের রেকর্ডে ভাগ বসিয়েছিল জিদানের দল। এবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোলের দেখা পেয়ে ইতিহাসই গড়ে ফেলল রিয়াল।

এই জয়ের পরও লিগ টেবিলের শীর্ষ উঠতে পারেনি রিয়াল। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিদানের দলের অবস্থান দ্বিতীয়; শীর্ষে বার্সেলোনা। যদিও বার্সার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে রিয়াল। ৩৬ ম্যাচ খেলে লস ব্লাঙ্কসরা সংগ্রহ করেছে ৮৭ পয়েন্ট।

৩৭ ম্যাচ খেলা বার্সার পয়েন্টও সমান, ৮৭। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পুঁজি ৩৭ ম্যাচে ৭৫। ৩৭ ম্যাচ খেলা সেভিয়া ৬৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ