1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

‘রুশ সমর্থন ছাড়া সন্ত্রাসীরা সিরিয়া দখল করে রাশিয়ার দিকে আসবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ১৩০ Time View

সিরিয়ার বৈধ কর্তৃপক্ষকে সুস্থির হতে সহায়তা করে সেখানে রাজনৈতিক সমঝোতার পরিবেশ 86aw7aতৈরি করার জন্যই সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান চলছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।
পুতিন এটিও আশঙ্কা করেন যে, সিরিয়া অধিগ্রহণ করার পর সন্ত্রাসীরা হয়তো রাশিয়ার দিকে দৃষ্টি ফেরাবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন বলেছেন, ‘সিরিয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যদি রাশিয়া সমর্থন না দেয় তাহলে, সিরিয়ার নিয়ন্ত্রণ নেবার পর এই সকল জঙ্গি গোষ্ঠী হয়তো রুশ সীমানার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’
রুশ সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে পুতিন এসব কথা বলেছেন। ইসলামিক স্টেট নয়, বরং সিরিয়ার অপেক্ষাকৃত উদার বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপরেই রাশিয়া বিমান হামলা করছে বলে পশ্চিমা বিশ্ব যে অভিযোগ করে আসছে সেটিকেও আবারও নাকচ করে দিয়েছেন পুতিন।
এদিকে সিরিয়া প্রসঙ্গে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে যে মতপার্থক্য রয়েছে সে বিষয়ে সমাধান খুঁজতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান-এর সাথেও সাক্ষাত করেছেন পুতিন। সিরিয়ার যে সকল বিদ্রোহী গোষ্ঠীর উপরে রাশিয়া বোমা হামলা করছে, তার মধ্যে সৌদি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে বলে মনে করা হয়।
দেশ দুটির মধ্যে মতপার্থক্য কমানোর জন্য সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভ্লাদিমির পুতিন একদিকে যখন বৈঠক করছেন, অন্যদিকে, সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন যে, আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতেই হবে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ