1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

রায়ে গণজাগরণ মঞ্চের অসন্তোষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০১৩
  • ১২৪ Time View
iceমানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীদের দাবি এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ইমরান এইচ সরকার বলেন, “যে অভিযোগগুলো এসেছে তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। কিন্তু রায়ে সেটা আসেনি। এ রায়ের বিপরীতে আইন অনুযায়ী আদালতে আপিলের বিধান রয়েছে। আশা করি, আপিল করা হবে। আমি বিশ্বাস করি, আপিলের মাধ্যমে তার সর্বোচ্চ সাজা হবে।”
বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে আলীমের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে আবদুল আলীমের ফাঁসির দাবি জানান তারা।
কিন্তু আব্দুল আলীমের বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ