1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

রাহুল আগামী লোকসভা নির্বাচন সমন্বয় কমিটির প্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১৫৭ Time View

কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে ২০১৪ সালে লোকসভা নির্বাচন সমন্বয় কমিটির প্রধান পদে নিয়োগ দেয়া হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার সূর্যকুন্ডে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচন সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

রাহুল গান্ধীর নেতৃত্বে এ কমিটিতে আরো রয়েছেন সোনিয়া গান্ধীর  রাজনৈতিক উপদেষ্টা আহমদ প্যাটেল, জনার্ধন দ্বিবেদী, দিগ্বিজয় সিং, মধুসূদন মিস্ত্রি, জয় রমেশ প্রমুখ। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জনার্ধন দ্বিবেদী আরো তিনটি উপ-কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। দু’টি উপ-কমিটির নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী একে এন্টনি এবং দিগ্বিজয় সিং থাকবেন তৃতীয় উপ-কমিটির নেতৃত্বে।

৪২ বছর বয়সের রাহুলকে নির্বাচন সমন্বয় কমিটির প্রধান পদে নিয়োগদান ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলে তার ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির ইঙ্গিত বহন করছে। আগামী নির্বাচনে তিনি হবেন দলের প্রিয়মুখ। নির্বাচন সমন্বয় কমিটির প্রধান হিসাবে তিনি মিত্র দলগুলোর সঙ্গে জোট গঠন, দলের নির্বাচনী ঘোষণাপত্র প্রণয়ন এবং  ভোটারদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবেন। কংগ্রেসে তাকে দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে গণ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ