1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

‘রাস্ট্রাচার’ ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার | Boishakhi Online

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন

উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর সময় রাষ্ট্রাচার (প্রোটোকল) ভঙ্গের অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তাঁকে সরকারি প্রশাসনিক নির্দেশে রাজশাহী থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব হস্তান্তর করে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বর্তমানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, প্রশাসনিক স্বার্থেই এই রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ অফিশিয়ালি উল্লেখ করা না হলেও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রোটোকল সম্পর্কিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই এই তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, বিমানবন্দরে বিদায়কালে প্রোটোকলের নির্ধারিত সারি অতিক্রম করে বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় অনভিপ্রেতভাবে অতিরিক্ত ঝুঁকে অগ্রসর হন। উক্ত রাষ্ট্রাচার লঙ্ঘনের ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ