1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আবদুল হামিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩
  • ২৩৪ Time View


দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন আবদুল হামিদ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবিধানের চতুর্থ সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাতেন স্পিকার। পঞ্চম সংশোধনীতে প্রধান বিচারপতির কাছে শপথের দায়িত্ব অর্পণ করা হয়। সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হয়। সর্বশেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রপতিকে শপথ করানোর দায়িত্ব স্পিকারের ওপর প্রত্যর্পণ হয়।
আবদুল হামিদের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে সংসদের স্পিকারের পদ এবং তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ