1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

রাষ্ট্রপতি পদে বসার দিন খুব বেশি দূরে নয়: এরশাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৬২ Time View
mamaসংবিধান পরিবর্তন ও নির্বাচন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন মহাজোটের শীর্ষনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি।
সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে এরশাদ বলেন, ‘নির্বাচন দিতে আপনার ভয় কিসে। হেরে গেলে আপনাদের বাড়িঘর জ্বলবে এ ভয়ে? সেবার জন্যই জনগণ ভোট দিয়েছেন। তাহলে ভয় কেন।’
শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আবারও রাষ্ট্রপতি হওয়ার আশাবাদ ব্যক্ত বলেন, বাংলাদেশের রাজনীতির অবস্থা খুব ভালো নয়, সংঘাতের আশঙ্কা আছে। মানুষ পরিবর্তন চায়। এজন্য আবার রাষ্ট্রপতি হতেও পারি আমি। তার রাষ্ট্রপতি পদে বসার দিন খুব বেশি দূরে নয় বলেও উল্লেখ করেন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে আশা নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স করেছিলাম তা ব্যর্থ হয়েছে। ডাক্তার ঠিকমতো আসে না। তাদেরও দোষ নেই। দোষ আমাদের সিস্টেমের। দেশে এখন নামেমাত্র হেলথ কমপ্লেক্স আছে। তিনি রাষ্ট্রপতি থাকলে এসব সমস্যা বলা মাত্র সমাধান হয়ে যেতো বলেও উল্লেখ করেন এরশাদ।

এরশাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, তবে সুযোগ আসতেও পারে। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। এ দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন আসবে। এদেশের মানুষই আনবে পরিবর্তন।

সরকার কেন নির্বাচন দিতে ভয় পাচ্ছে প্রশ্ন রেখে মহাজোটের শরিক জাপা চেয়ারম্যান বলেন, সরকার ক্ষমতায় এসে সংবিধান বদল করেছে। আমি ক্ষমতায় থাকাকালে এমনটা করিনি। আমি কেবল সংবিধান স্থগিত করেছি। কারণ জানি, ক্ষমতায় রাখার মালিক আল্লাহ-পাক।

সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় থাকা যায় না বলেও মন্তব্য করেন মহাজোটের শীর্ষনেতা এরশাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ