1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

রাশিয়ায় মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৭৪ Time View

রাশিয়ার উলিয়ানোভস্ক অঞ্চলে একটি মিনিবাস ও দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

রোববার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে। দেশটির ইমার্জেন্সি সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিকোলায়েভকা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষের সময় একটি ট্রাক রাস্তা থেকে উল্টে যায়। এসময় অপর একটি ট্রাক পেছন থেকে মিনিবাসটিকে ধাক্কা দেয়। দুই ট্রাকের মাঝে চ্যাপ্টা হয়ে যায় মিনিবাসটি। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ১৬ জনের মধ্যে ১৪ জনই কিরগিজস্তানের নাগরিক এবং বাকী দুইজন রাশিয়ার।

এক বিবৃতিতে কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাদের নাগরিকদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গুরুতর আহত দুইজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আঞ্চলিক গভর্নর আলেক্সি রুস্কিক বিষয়টি জানান।

নিরাপদ সড়ক আইন লঙ্ঘন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাশিয়ায়। কয়েক বছর ধরে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে দেশটিতে। গত জানুয়ারিতে রিয়াজান অঞ্চলে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২১ জন আহত হন। সাইবেরিয়ায় ২০১৯ সালের ডিসেম্বরে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ১৯ জন নিহত ও ২১ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ