1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

রামপুরায় দু’পক্ষের গোলাগুলিতে ২ শিশু গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫১ Time View

রাজধানীর রামপুরায় দুপক্ষের গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে। গুলিবিদ্ধ শিশুরা হলো- মো. সোহেল (১১) এবং মো. অাব্দুল মালেক (৭)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আধিপত্যকে কেন্দ্র করে রামপুরার বাগিচারটেকে দুই পক্ষের গোলাগুলিতে শিশু দুটি গুলিবিদ্ধ হয়। পরে রাত সোয়া ৮টার দিকে তাদের ঢামেকে ভর্তি করা হয়। তবে গোলাগুলিতে জড়িয়ে পড়া দুইপক্ষ কারা তা এখনও জানা যায়নি।

স্বজনদের বতার দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের এক সদস্য জানান, শিশু সোহেল মাদারটেক থেকে বাগিচারটোলা হয়ে রামপুরা যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। অপর শিশু মালেক বাসার বারান্দায় খেলা করছিল। এসময় উড়ে অাসা গুলিতে গুলিবিদ্ধ হয় সে। মালেকের চিৎকারে রান্নাঘর থেকে ছুটে অাসে তার মা।

ঢামেকের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসঅাই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, অাহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে গোলাগুলি হয়েছে তা এখনও জানা যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরা থানাধীন বাগিচারটেক এলাকায় গোলাগগুলির খবর পেয়েছি। দুইজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ