1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর

রাবি ও জাপান টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ২৭৪ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি ইন জাপান (কেইউটিইসিএইচ) এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহায়তা ও যোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ বিষয়ে এখানে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে রাবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. মিজানুদ্দীন ও কেইউটিইসিএইচ’র প্রেসিডেন্ট স্বাক্ষর করেন।
কেইউটিইসিএইচ’র প্রেসিডেন্ট অধ্যাপক সুজি ওটাব রাবিতে তিন দিনে সফরে এসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেন।
এই চুক্তির মাধ্যমে এই দুই ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মেডিকেল, প্রযুক্তি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন। রাবি সূত্র একথা জানায়।
রাবি’র প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান, রেজিস্টার অধ্যাপক এনতাজুল হক, স্টুডেন্ট এডভাইজার অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক শামীম আহমেদ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা অনুষ্ঠানে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ