1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ

রানা প্লাজায় নিহত আরো ৫৩ পরিবারকে চেক দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ১২৯ Time View

hasina16সাভারে ‘রানা প্লাজা’ ধসে নিহত আরও ৫৩ জনের স্বজনদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতের স্বজনদের শনাক্ত করা হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ৫৩ জনের পরিবারের ৭৩ সদস্যের হাতে শেখ হাসিনা চেক তুলে দেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস।
 
গত বছরের ২৪ এপ্রিল সাভারে ‘রানা প্লাজা’ ধসের পর প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে এ পর্যন্ত মোট ২২ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৭২০ টাকা বিতরণ করেছেন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর।
 
‘রানা প্লাজা’ ধসে আহত ৭৭৭ জনকে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
 
এছাড়া এ দুর্ঘটনায় নিহতদের ১৪ অনাথ শিশু রাজশাহী ক্যাডেট কলেজ হোমে আশ্রয় ও শিক্ষার সুযোগ এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে ১৭ জন শিশু শিক্ষার সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ