1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরুদ্ধতায় বাড়ছে মা ও নবজাতকের মৃত্যু বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড দেশজুড়ে বিসিবি একাডেমি করবে তামিমের বোর্ড এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় ১৯ জনের বিচার শুরু মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল পেতে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: ২ শিক্ষার্থী কারাগারে

রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ছাত্রলীগের আটক দুই নেতাকর্মী। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দু’জনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ বলে স্বীকার করেন। এ সময় তারা জানান, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা এবং তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তাদের দাবি, কলেজে প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে এসেছিলেন তারা। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন বলে জানান তারা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ‘তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারাদেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

আরেক শিক্ষার্থী রাজিব বলেন, ‘তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের ফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।’

এ সময় শিক্ষার্থীরা আটক দু’জনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। পাশাপাশি তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ