1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

রাজনীতির মাঠে অভিষিক্ত হলেন বেনজীরপুত্র বিলাওয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ১২৫ Time View

bilawal-bhutto-jardari-1পাকিস্তান পিপলস পার্টির নতুন উত্তরসুরী হিসেবে রাজনীতির মাঠে আবির্ভূত হলেন বেনজীর ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি। রোববার পাকিস্তানের বাণিজ্যনগরী করাচিতে অনুষ্ঠিত বিশাল এক সমাবেশে তার এ অভিষেক ঘটে।

সমাবেশে দেড় লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল। পুরো সমাবেশকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়। সমাবেশে ছাব্বিশ বছরের তরুণ বিলাওয়াল বলেন, ‘জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। ‘ভুট্টোইজমই’ পাকিস্তানের একমাত্র রক্ষাকবচ।’

উর্দুতে প্রদানকৃত বক্তব্যে বিলাওয়াল ভুট্টো জারদারি তালিবান, আইসিসসহ সমগোত্রীয় চরমপন্থা অবলম্বনকারী ‘ইসলামি’ দলের কার্যক্রমের বিরুদ্ধে তার নৈতিক অবস্থান প্রকাশ করেন। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিচারে তিনি যে কোন মুহূর্তে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন বলে জানান। বলেন, কোন একদিন হয়তো আবারও একজন ওসামা বিন লাদেন উদ্ভূত হবেন, যার অনুগত পুতুলরা পেশোয়ারে দপ্তর খুলে বসবে, একসময় যা পরিণত হবে ইসলামিক স্টেটের দপ্তরে।

বিলাওয়াল ভুট্টো জারদারি এরপর র‌্যালীতে অংশ নেন। র‌্যালীতে তিনি প্রতীকীভাবে সেই বাসটির ছাদে অবস্থান করছিলেন, যে বাসে ২০০৭ সালে তার মা বেনজির ভুট্টো আততায়ী হামলায় নিহত হয়েছিলেন। রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত সেই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সেদিন নিহত হয়েছিলেন আরও ১৮০ পিপিপি সমর্থক সাধারণ মানুষ।

র‌্যালীতে বিলাওয়ালকে ঘিরে সমর্থকেরা নাচ গান ও স্লোগানের মাধ্যমে উল্লাস প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ