1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

রাজধানীর জমির মূল্য তালিকা দাখিলে হাইকোর্টের নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১৫০ Time View

রাজধানীর জমির মূল্য তালিকা দাখিল করতে ভূমি নিবন্ধন মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এলাকাভেদে জমির মূল্য তালিকা আগামী ৭ আগস্টের মধ্যে দাখিল করতে হবে। একই সময়ের মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণে কন্ট্রোলার নিয়োগ সংক্রান্ত আদেশের গেজেটেড কপি দাখিল করতে ঢাকা জেলার রেজিস্ট্রারকে বলা হয়েছে।

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা নিয়ে জারি করা একটি রুলের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতের এ নির্দেশনার বিষয়টি জানিয়েছেন রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে ২০১০ সালের ২৫ এপ্রিল ঢাকা সিটি করাপোরেশন নির্ধারিত বাড়িভাড়া কার্যকরের নির্দেশনা ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে বিধি প্রণয়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে একটি রিট আবেদন করে।

এ আবেদনের প্রেক্ষিতে ১৭ মে হাইকোর্ট একটি রুল জারি করেন।

রুলে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না সরকারের কাছে তার ব্যাখ্যা চান হাইকোর্ট।

রিট আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু অনেক বাড়িওয়ালা আইন ভেঙে ইচ্ছামতো ভাড়া বাড়ান, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেন। তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ