1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

রাজধানীতে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭১০ টাকা উদ্ধার করে র‌্যাব।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), রত্মা আক্তার (২৭), সুলতানা আক্তার (২৮) ও মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের এক হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মো. আল আমিন ব্যাপারী, মো. সায়াদ হাসান শুভ, রত্মা আক্তার ও সুলতানা আক্তার নামের চার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ১ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া অপর এক অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ