1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

রাজধানীতে অপহৃত ব্যবসায়ী ২ দিন পর উদ্ধার, নারীসহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০১৪
  • ১৪১ Time View

arrest8রাজধানীর পুরান ঢাকার মকিমবাজার থেকে অপহৃত বংশালের সাইকেল ব্যবসায়ী মোঃ হাকিমকে ২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ নারীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোরে রাজধানীর জুরাইন এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে ব্যবসায়ী হাকিমকে উদ্ধার করা হয়। এ সময় ভাগ্যরানী নামে এক নারীকেও গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মকিমবাজার নিজ বাসার সামনে থেকে অপহৃত হন ব্যবসায়ী হাকিম। অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হয়।

জানা যায়, ওই বাসায় অভিযানের আগে জুরাইনের আরেক বাসা থেকে শাওন, রানা, হৃদয় ও নিশি নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হাকিমকে উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে মিন্টু রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ