1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

রাকিটিচের জন্য মেসির সুপারিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ১২১ Time View

সেভিয়ায় তিন বছর খেলে নিজেকে প্রমাণ করেন ইভান রাকিটিচ। তার নজরকাড়া পারফরম্যান্স নজরে আসে বার্সেলোনার। ২০১৪ সালে সেভিয়া ছেড়ে বার্সায় যোগ দেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।

সুইজারল্যান্ডে জন্ম নেয়া এই ফুটলার নিজেকে মানিয়ে নিয়েছেন মেসি-নেইমার-সুয়ারেজদের সঙ্গেও। বার্সার হয়ে মাঝমাঠের দায়িত্ব পালন করার পাশাপাশি গোলও করছেন। কাতালান ক্লাবটিতে খেলেছেন ১০০ ম্যাচ। নামের পাশে যোগ করেছেন ২০ গোল।

জাভি হার্নান্দেজ বিদায় নেয়ার পর এমনিতেই বার্সার মিডফিল্ড খানিকটা দুর্বল হয়ে পড়েছে। এটা বলা বাহুল্য। এছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা বারবার পড়ছেন ইনজুরির কবলে। রাফিনহাও তো দুর্ভাগ্যের (ইনজুরি) শিকার। গত মৌসুমের শেষটাতে তো খেলতেই পারেননি।

এই মুহূর্তে ইভান রাকিটিচকে খুবই প্রয়োজন। সেটা লিওনেল মেসির কথাতেই স্পষ্ট। বার্সা সভাপতির কাছে রাকিটিচকে রেখে দেয়ার জন্য সুপারিশ করলেন মেসি। কারণ রাকিটিচকে পিএসজিকে দিয়ে মার্কো ভেরাত্তিকে দলে টানতে চায় বার্সা। স্প্যানিশ মিডিয়া ‘ডন ব্যালন’ জানিয়েছে এমনটাই।

যেহেতু মেসির সুপারিশ আছে, সেহেতু রাকিটিচকে হয়তো রেখে দেবে বার্সা। দেখা যাক, কী হয়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ