1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

রমনা থানা শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫১ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রমনা থানা ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় এক অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তিতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিশ্বের ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ৩০ কোটি মানুষের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে যারা ত্যাগ স্বীকার করেছে আমরা তাদের যথাযথভাবে মর্যাদা ও সম্মান দিতে পারিনি। ভাষা আন্দোলনের অন্যতম সেনাপতি ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম আজ কারাগারের অন্ধকারে দিনযাপন করছেন। আমরা কতটাই সভ্য জাতি যে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদেরকে যথাযথ সম্মান দিতে পারিনি। তিনি অবিলম্বে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমকে মুক্তি দিয়ে ভাষা সৈনিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

রমনা থানা শিবিরের সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মোবারক হোসাইন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার সেক্রেটারী মনিরুজ্জামান শামীম, সিলেট এমএজি ওসমানি মেডিকেলের সাবেক সভাপতি ডা. মাহরুফ শাহরিয়ার, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, আসিফুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ