1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার অভিযোগ ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ অভিন্ন সমৃদ্ধির জন্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নিতে একমত ঢাকা-টোকিও স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও স্থবির সাজেক, সড়ক অবরোধ অব্যাহত

রবিবার টিকা নিলেন ১৩ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৬৬ Time View

সারাদেশে চলছে করোনা টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ লাখ ৭ হাজার ৭১৬ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৯ লাখ ৫০ হাজার ৫৬০ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ লাখ৫৭ হাজার ১৫৬ জন।

রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৩ লাখ ৭ হাজার ৭১৬ জন। এ নিয়ে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭ কোটি ৯০ লাখ ২হাজার ২৪৩ জন ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ১৭১ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৪২ লাখ ৮ হাজার ৫৯৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ৪ লাখ ৬০ হাজার ৩৮৪ জন ও নারী ১লাখ ১৪ হাজার ৯৪৬ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ৩লাখ ২১ হাজার ৯৭৪ জন ও নারী ৪লাখ ৯০ হাজার ১৭৬ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে নতুন বছরের ৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা বেড়ে ১৩ কোটি ৪২ লাখ ৯৭ হাজার ১০ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, নতুন বছরের ৯ জানুয়ারি পর্যন্ত দেশে টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৪৪০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৮২ লাখ ২২ হাজার ২৬৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ১২ লাখ ৩৩ হাজার ৬২৪ জন এবং জন্মনিবন্ধনের মাধ্যমে ৪ লাখ ৭ হাজার ৫৪৭ জন নিবন্ধন করেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৬ লাখ ২৫ হাজার ৬৬৩ জন স্কুল ও কলেজের শিক্ষার্থী টিকা নেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫ লাখ ৬৫ হাজার ৯৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬০ হাজার ৫৬৬ জন। প্রথম ডোজের টিকাগ্রহীতা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ লাখ ৭৩ হাজার ৩৯২ জন ও ছাত্রী ২ লাখ ৯৫ হাজার ৭০৫ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মধ্যে ছাত্র ১৮ হাজার ৩৩৪ জন ও ছাত্রী ২৪ হাজার ১১৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ