1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, ইসরায়েল নিপাত যাক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে ইরানজুড়ে ছিলো উৎসবের আমেজ। তীব্র শীত আর তুষাপাত উপেক্ষা করে সোমবার তেহরানের রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ।

জাতীয় পতাকা আর সর্বোচ্চ ধর্মীয় নেতার ছবি হাতে ঐতিহাসিক আজাদি স্কয়ার অভিমুখে রওনা করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ স্লোগানে মুখোরিত হয়ে ওঠে চারপাশ।

এতে যোগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আর খামেনি, প্রেসিডেন্ট হাসান রুহানি, ইসলামীক বিপ্লবি গার্ডের প্রধানসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। র‌্যালিতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ইরানকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাদের ষড়যন্ত্র রুখে দিতে ইরানিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতির উদ্দেশে ভাষণ দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এসময় মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দিনটি উদযাপনে সকাল থেকেই তীব্র ঠাণ্ডা আর তুষারপাত উপেক্ষা করে রাজধানী তেহরান সহ দেশটির অন্যান্য শহরেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

তেহরান ছাড়াও এদিন দেশটির ১ হাজারের বেশি শহরে শোভাযাত্রা বের করা হয়। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে হওয়া ওই বিপ্লবের পর ইরানে শুরু হয়েছিল ইসলামি শাসনের নবযুগ।

বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হন, মার্কিন মদদপুষ্ট শাহ রেজা পাহলাভী। আর তাই প্রতিবছর পার্সিয়ান ক্যালেন্ডারের বাহমান মাসের ২২ তারিখে বড় আয়োজনে ইরানিরা দিনটি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ