1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

যুক্তরাষ্ট্রের ‘হুমকি’তে সীমান্তে হাজারো সেনা মোতায়েন ভেনিজুয়েলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ Time View

যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার ও ধারাবাহিক নৌ হামলার জবাবে ভেনিজুয়েলা বৃহস্পতিবার কলম্বিয়া সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র নৌ অভিযানে অন্তত ২৭ জনকে হত্যা করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই সামরিক তৎপরতার পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের পরিকল্পনা থাকতে পারে বলে কারাকাসে আশঙ্কা বাড়ছে।

সেনাপ্রধান জেনারেল মিশেল ভালাদারেস জানান, কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা প্রদেশে প্রায় ১৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং সেখানে বৃহৎ সামরিক মহড়া চলছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযান অনুমোদন করেছেন এবং ‘প্রয়োজনে স্থল অভিযানে যাওয়ার কথাও বিবেচনা করছেন।’

ট্রাম্প বলেন, ‘আমরা সমুদ্রে নিয়ন্ত্রণ নিয়েছি, এখন স্থলভাগের দিকেও নজর দিচ্ছি।

এর একদিন পরই মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় ও দক্ষিণ আমেরিকা অভিযানের প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন, যা সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক নেতৃত্বে একের পর এক পরিবর্তনের অংশ বলে ধারণা করা হচ্ছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘সিআইএ-নির্দেশিত এই অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হবে।
আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ