1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। দুই দেশই নীতিগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সুখে-দুখে যুক্তরাষ্ট্র আমাদের পাশে আছে।

আজ বুধবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও সেখানে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আগামী ৫০ বছরে এই সম্পর্ক আরো গভীর হবে।

তিনি আরও বলেন, উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত ১৩ বছরে গণতন্ত্রের পথে এগিয়ে চলেছি। জনগণ এখন ভোট দিতে পারছে। অনেক দেশে মাত্র ২৬ শতাংশ ভোট পড়ে, তবে আমাদের এখানে ৮০ শতাংশ লোক ভোট দিয়ে থাকে। ভোট ও গণতন্ত্রের জন্য আমাদের লোকদের মানসিকতা রয়েছে।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী বিমসটেকের আওতায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ; মুক্ত বাণিজ্য অঞ্চল কার্যকর করা; যোগাযোগ মহাপরিকল্পনা অনুমোদন; বিদ্যুৎ গ্রিড সংযুক্ত করা; জ্বালানি সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন; কৃষি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবেন বলে প্রস্তাবনা আছে। উপরন্তু, বিমসটেক নেতাদের উপস্থিতিতে বর্তমান সরকারের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অভূতপূর্ব উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরারও সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ