1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে, বাংলাদেশে নেই- এরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ২৩৯ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে, বাংলাদেশে নেই। বাংলাদেশে মার্কিন দূতাবাসের আয়োজনে হোটেল ওয়েস্টিনে এক ডামি ভোট অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
এরশাদ এসময় বলেন, যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে। সেখানে ভোট হয়েছে নির্বিঘে। কাটাকাটি মারামারি কিছু নেই। পক্ষান্তরে বাংলাদেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, মানুষের মন-মানষিকতার পরিবর্তন না হলে এদেশে কোনো পদ্ধতির নির্বাচন করে কিছুই হবে না। আমাদের সবাইকে মানতে হবে যেটাই জনগণের মতামত সেটাই মেনে নেব; কিন্ত মানি না।

তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার ব্যবস্থায় অনেক বেশি কাজ করা যায়। আমার সময় যে পরিমাণ কাজ হয়েছিল গত বিশ বছরে সে পরিমান কাজ হয়নি। কারণ প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় যা সংসদীয় শাসন ব্যবস্থায় সম্ভব নয়।
বাংলাদেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে চলে না। মারামারি কাটাকটি হয়, ভোট কেনাবেচা হয়। ব্যালট বাক্স ছিনতাই হয়। গণতন্ত্র থেকে আমরা বহু দূরে রয়েছি।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে কি না আল্লাহ্-ই জানে। রাজনীতিক হয়ে আমাদের দুঃখ, আমরা জানি না আসলেই নির্বাচন হবে কি-না। রাজনীতি করি, নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে শান্তিপূর্ণভাবে– এ সম্ভাবনা খুবই কম।
তিনি বলেন, আমরা কী জন্য রাজনীতি করি? জানি না। আগামীকাল কী হবে জানি না, সন্তানদের কী হবে জানি না, দেশের কী হবে জানি না। এ ধরণের গণতন্ত্র  মূল্যহীন। বিশ্ববিদ্যালয়গুলোতে পিস্তল, রামদা। এভাবে কি গণতন্ত্র চলে?
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। আমার মনে হয় এ সরকার সংবিধান সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক আনবে না।  তত্ত্বাবধায়ক ছাড়াও অন্য কোনো পদ্ধতি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ