1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

যুক্তরাজ্যে টকটক হ্যাকিং অভিযোগে কিশোর গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫
  • ১৪০ Time View

যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটকের হ্যাকিংয়ের অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে 4গ্রেফতার করেছে পুলিশ। উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে ওই কিশোরকে গতকাল সোমবার বিকালে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। তার বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম জানায়নি পুলিশ।
গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কত গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে তারা কোনো ধারণা দিতে পারেনি।
তবে এখন টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ছিল অনেক কম।
যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ