1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ফের বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫০ Time View

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও বিধিনিষেধ আরোপের চাপ বাড়ছে। সোমবার দেশটিতে এক দিনেই ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত। একই দিন মারা গেছেন প্রায় ২২৩ জন, যা গত মার্চের পর এটিই সর্বোচ্চ। এ অবস্থায় সংক্রমণের লাগাম টানতে সরকারকে ফের বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে যুক্তরাজ্যের পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ইংল্যান্ডের ৬০ জনের মধ্যে একজন করোনা ভাইরাস বহন করছিলেন, যা এখন ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাজ্যে ডেল্টা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টেরও উপস্থিত রয়েছে। ফলে স্বাস্থ্য সুরক্ষায় বিধিনিষেধ না থাকায় সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়ছে মৃত্যুর হারও।

সমালোচনার মুখেই গত জুলাইয়ে যুক্তরাজ্য থেকে সব ধরণের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয় বরিস জনসন সরকার। এর পর থেকেই ধীরে ধীরে নাইট ক্লাব, বার, পার্কসহ সব জায়গায়তেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আর এতে কোভিডের সংক্রমণ বাড়ছে।

যুক্তরাজ্যজুড়ে করোনার প্রতিষেধক টিকা কার্যক্রম অব্যাহত থাকা সত্বেও লাগাম টানা যাচ্ছে না ভাইরাস। ব্রিটিশরা মহামারীর আগের স্বাভাবিক জীবনযাপন করার কারণে সংক্রমণ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ