1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৩ Time View

জেরেমি হান্টকে পরাজিত করে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন। কনজারভেটিভ পার্টির এই নেতা সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

দুই মাসের ভোটের আনুষ্ঠানিতা শেষে আজ মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এক লাখ ৬০ হাজার নিবন্ধিত ভোটার সোমবার বিকেল পর্যন্ত ভোট দেন।

জানা গেছে, বরিস জনসন ৯২ হাজার একশ ৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর আগে লন্ডনের মেয়রও ছিলেন তিনি। আর বরিসের প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ছয়শ ৫৬ ভোট।

আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর কালই পদত্যাগপত্র জমা দেবেন থেরেসা মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ