1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

‘যার জন্য করলাম চুরি সেই বলে চোর’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০১৬
  • ২২১ Time View

1675ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যার জন্য করলাম চুরি, সেই বলে চোর।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ওই সমাবেশের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সুবিধার জন্যই মেট্রোরেল প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে নকশা করা হয়েছে। এটি হলে একজন শিক্ষার্থী উত্তরা বা মিরপুর থেকে মাত্র ২০মিনিটে ক্যাম্পাসে আসতে পারবেন। তার মূল্যবান সময় রক্ষা পাবে।’

তিনি আরো বলেন, এই প্রকল্পরই আজ বিরোধিতা করতে এক শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী আন্দোলনে নামছে। তাদের কাজেই হচ্ছে ভালো কাজের বিরোধিতা করা। চট্টগ্রাম এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে রেল লাইন রয়েছে। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা রেলযোগেই ক্লাশ করতে আসত। আজ কি কারণে তাদের এই বিরোধিতা , তা আমার বোধগম্য নয়। এসময় তিনি রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীদেরও সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ