1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

যন্ত্রণা রয়েছে, প্লিজ প্রার্থনা করুন: শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৫ Time View

বিশ্বের দ্রুততম ডেলিভারির রেকর্ডটি এখনো নিজের করে রেখেছেন শোয়েব আখতার। একটা সময়ে যিনি ১৫০ কিলোমিটার বা তার বেশি গতিতে বল করে প্রতিপক্ষের ব্যাটারদের শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিতেন তিনিই নিজের সুস্থতার জন্য কাতর মিনতি করেছেন ভক্তদের কাছে। তার দু’টো হাঁটুই অচল হয়ে গিয়েছিল। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।

অস্ট্রেলিয়ায় মেলবোর্নের একটি হাসপাতালে এখনও ভর্তি তিনি। সফল অস্ত্রোপচারের পরেও তিনি জানিয়েছেন তার পায়ে অসম্ভব যন্ত্রণা রয়েছে। ভক্তদের কাছে তার জন্য প্রার্থনা করার মিনতি জানিয়েছেন। যাতে তিনি দ্রুত সেরে উঠতে পারেন।

নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে ৪৬ বছরের স্পিডস্টার শোয়েব সমর্থকদের উদ্দেশে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে। ভিডিওতে শোয়েব আখতার ভক্তদের কাছে দোয়া চেয়ে বলেন, আশা করি এটিই আমার শেষ অস্ত্রোপচার, কেন না আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। অস্ত্রোপচার শেষ হয়েছে। পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে। সবার দোয়া চাই।

১১ বছর আগে অবসরে যাওয়া শোয়েব আরও বলেন, আমি আরও ৪ থেকে ৫ বছর খেলতে পারতাম। তবে আমি যদি তেমনটা করতাম তবে আজ হুইলচেয়ারে বসতে হতো। ফলে আমাকে অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ