1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

মোদীর প্রথম সফর ভুটানে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০১৪
  • ১১৩ Time View

modi4ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর বাংলাদেশে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে মোদীর প্রথম রাষ্ট্রীয় সফরের স্থান হিসেবে ভুটানের নাম এসেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের বন্ধুপ্রতিম দেশ ভুটান দিয়ে মোদী তার প্রথম সফর করবেন। সফরের বিষয়টি নিয়ে কাজ করতে একটি প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে যাবে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদির সফরের পরিকল্পনা লোকসভার চলতি অধিবেশন শেষেই চূড়ান্ত করা হতে পারে। সে হিসেবে এই মাসের তৃতীয় সপ্তাহেই ভুটান সফর হতে পারে।

এর আগে মোদীর প্রথম সফরের স্থান হিসেবে জাপান, বাংলাদেশ এবং নেপালের নাম শোনা গিয়েছিলো।

জাপান সফর বাদ পড়ার কোনো কারণ জানা না গেলেও ছিটমহল বিনিময় চুক্তি করাসহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয়ের কারণে বাংলাদেশ সফর বাদ পড়ে।

এদিকে এ বছরের নভেম্বরের দিকে সার্ক শীর্ষ সম্মেলনের কারণে নেপাল যাওয়ার কথা আছে মোদীর। তাই নেপালও সফর তালিকা থেকে বাদ পড়ে যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ