1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

মেসি যেন এক অলৌকিক!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারি, ২০১৬
  • ১৯৫ Time View

1659বছরের প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন লিওনেল মেসি। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেয়া মিডফিল্ডার আরদা তুরান একেবারে চোখের সামনে দেখলেন মেসির হ্যাটট্রিক এবং তার খেলা। এমনিতেই আর্জেন্টাইন এই ফুটবলারের গুণমুদ্ধ তিনি। চোখভরে মেসির খেলা দেখেন তিনি।

এবার চোখের সামনে হ্যাটট্রিকসহ সুপার পারফরম্যান্স দেখে আর নিজেকে চুপ রাখতে পারলেন না। বলেই ফেললেন, ‘মেসিকে তো আমার মনে হয়, ইশ্বরের কাছ থেকে পাঠানো এক অলৌকিক।’

অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সায় নাম লেখানোর পর চারদিন আগেই বার্সার হয়ে কোপা দেল রেতে অভিষেক হয়েছিল, আর গতকালই প্রথম লিগে বার্সেলোনার হয়ে মাঠে নামলেন এই তুর্কি মিডফিল্ডার। প্রথমবার লিগে মাঠে নামলেন মেসির পাশেও। নেমেই বাজিমাত!

দল জিতেছে ৪-০ গোলে, হ্যাটট্রিক করে তাতে মেসিই মূল নায়ক। তবে তুরানের অবদানও কম নয়। মেসিকে দিয়ে প্রথম গোলটি করিয়েছেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের হ্যাটট্রিক গোলটাতেও ভূমিকা রেখেছে তুরানের দুর্দান্ত এক ডামি।

মেসির সঙ্গে একসঙ্গে খেলতে পেরে কেমন লাগলো? এমন প্রশ্নের জবাবে মুগ্ধতাই ঝরলো তুরানের কণ্ঠে। তুর্কি পত্রিকা সাবাহকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সার নতুন নাম্বার সেভেন বললেন, ‘লিও মেসির মতো কাউকে দেখিনি। ও ঈশ্বরের অবিশ্বাস্য এক উপহার। মাঠে সে তার কাজগুলো যখন করে, দেখতে বেশ ভালো লাগে। ঈর্ষা থেকে বলছি না- আমার আসলেই ভালো লাগে, যখন ধরুন, ও কাউকে নাটমেগ (প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যাওয়া) করে।’

ভালো লাগা তো আছেই, সঙ্গে মেসির সঙ্গে তার রসায়নটাও যেন জমে উঠেছে। মাত্র দুটি ম্যাচই গেছে, এখনই কিছু বলা মুশকিল। তবে মাঠে মেসি-তুরানের মধ্যে যুগলবন্দী বার্সা সমর্থকদের আরও ভালো কিছুরই স্বপ্ন দেখাচ্ছে। তুরান কাল ম্যাচ শেষে জবাব দিলেন বার্সায় তার যোগ দেয়ার কারণ নিয়ে সব প্রশ্নেরও।

মেসির সঙ্গে খেলার কারণ তো আগেই জানিয়েছেন, এবার জানালেন বার্সেলোনা কোচের ভূমিকার কথাও, ‘লুইস এনরিকে আমার বল ধরে রাখার ক্ষমতার জন্য, আর আমার জয়ের ইচ্ছা ও কঠোর পরিশ্রম করার ক্ষমতার জন্য দলে চেয়েছিলেন। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই কেন আমাকে দলে নেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ