1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

মেসির সমালোচকদের এক হাত নিলেন নেইমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকেই নানান সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। বিশেষ করে পিএসজির হয়ে প্রথম মৌসুমের ফ্রেঞ্চ লিগে মাত্র ছয় গোল করায় আর্জেন্টাইন সুপারস্টারের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন নিন্দুকেরা।

সেসব সমালোচকদের এক হাত নিয়েছেন মেসির পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র। পিএসজির আগে বার্সেলোনায়ও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ গভীর। রোববার পিএসজির ফ্রেঞ্চ সুপার কাপ জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার, মেসি করেছেন একটি। মেসির গোলের অ্যাসিস্ট ছিল নেইমারের।

ম্যাচ শেষে মেসির সমালোচনার ব্যাপারে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, মানুষ বেশিই কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, ভেতরে কী চলে। সে লিও, সে লিও, সে এখনও সেই লিও। এর কোনো পরিবর্তন নেই। সে সবসময়ই পার্থক্য গড়ে দেয়। সব পরিস্থিতিতে মানিয়ে নেয়।’

এসময় দলের আরেক তারকা কাইলিয়ান এমবাপের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আশা করি যেনো আমাদের তিনজনের মধ্যে সবকিছু ভালো থাকে। যদি আমরা তিনজন ভালো থাই তাহলে দলের জন্যও ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ