1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

মেধাবী ও যোগ্যরাই পুলিশে নিয়োগ পেয়েছে: আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁ শহরে নবনির্মিত পুলিশ শপিংমল এবং বিপি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে। প্রার্থীদের শারীরিক যোগ্যতা বা শারীরিক সহনশীলতা যাচাই করার জন্য সাতটি ধাপ অতিক্রম করতে হয়েছে। নতুন নিয়োগবিধির ফলে মেধা ও শারীরিকভাবে যোগ্যরাই এবার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।

ড. বেনজির আহমেদ আরও বলেন, আমরা ধনী ও আধুনিক দেশে রূপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন। আর দক্ষ পুলিশবাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। উন্নত সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, আমাদের লক্ষ্য দুটি। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আনা এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ