1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মেডিক্যাল কলেজে ভুটানি শিক্ষার্থী কোটা বাড়ানোর অনুরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৭০ Time View

বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে নিজ দেশের শিক্ষার্থীর কোটা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ভুটান। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি এ অনুরোধ জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চিকিৎসা-শিক্ষা ব্যবস্থার গুণগত মানের ব্যাপারে ভুটানসহ এশিয়ার অনেক দেশের আস্থা রয়েছে এবং এদেশ থেকে পাস করে যাওয়া শিক্ষার্থীরা নিজ-নিজ দেশের পেশায় উৎকর্ষতা দেখাচ্ছেন।

আগামী এপ্রিলে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার দেশে চিকিৎসা-শিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিক্যাল শিক্ষার মান যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেজন্য কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এখানকার ওষুধ শিল্পও আজ যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ থেকে ভুটানে ওষুধ রপ্তানির উদ্যোগ নিতে সহায়তা করার জন্যও রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

ভুটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসাবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় ভুটান বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বন্ধু হিসাবে ভূমিকা রেখে চলেছে। বৈঠকে উভয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ