1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ Time View

মেট্রোরেলের যাত্রীদের জন্য রাতে শেষ ট্রেনের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

পরিকল্পনা অনুযায়ী, আগামী মাস থেকেই মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। একই সঙ্গে শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে চালক বা অপারেটরের সংখ্যা বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে। তাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

এরপর নতুন অপারেটরদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এ ছাড়া রাতে ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে বলে জানা গেছে।

এর আগে গত ৭ জুন থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়। তবে যাত্রীসংখ্যা ১০ হাজারের মতো বেড়ে যাওয়ায় এখনো মেট্রোরেলে ভিড় হচ্ছে প্রচুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ