1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

মেক্সিকোর বিমানবন্দরে গুলি, ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১২
  • ১৫১ Time View

মেক্সিকোর প্রধান বিমানবন্দরে সন্ত্রাসীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিরাপত্তা মন্ত্রণালয় সূত্র জানায়, সন্দেহভাজন মাদক পাচারকারীদের আটকের জন্য বিমানবন্দরে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ সন্ত্রাসীদের ঘিরে ফেললে আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালায় তারা।

এ ঘটনায় পুলিশ সদস্যদের দু’জন ঘটনাস্থলে এবং মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়। তবে বিমান যাত্রীরা তাদের নিজেদের আত্মরক্ষার জন্য মাটিতে শুয়ে পড়লে কোন বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ জানায়, হামলার স্থানটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। তবে সব ধরণের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বিমানবন্দরের দুই নম্বর টার্মিনাল হলের ফুডকোর্টে হামলার এই ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, বিগত মাসগুলো জুড়েই মেক্সিকোতে মাদক চোলাচালান দলগুলোর মধ্যকার সহিংসতায় বহু মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মেক্সিকোর বিভিন্ন স্থান থেকে নিহতদের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ