1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

মেক্সিকোতে ফের মাদক সহিংসতা: নিহত ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৪৫ Time View

মেক্সিকোর সহিংসতা পীড়িত উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া শহরে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে দুই জন সাংবাদিকও আছে বলে জানা গেছে। মাদক ব্যবসা কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিবাদের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিহুয়াহুয়ার অ্যাটর্নি জেনারেলের অফিস শনিবার এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাতে একদল বন্দুকধারী শহরের একটি বারে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। এছাড়া অপর এক ব্যক্তি এতে গুরুতর আহত হয় বলে জানিয়েছে তারা।

একই দিন অপর একটি বারে হামলা চালিয়ে আরো দুই জনকে হত্যা করে বন্দুকধারীরা। এতে শুক্রবার রাতে নিহতের সংখ্যা উন্নীত হয় মোট ১৭ জনে।

হামলায় নিহত দুই সাংবাদিকের নাম ও পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হেক্টর হেভিয়ার সালিনাস আগুইরো এবং হেভিয়ার মোয়া মুনোজ নামের এই দুই সাংবাদিক চিহুআহুয়া শহরের একটি রেডিও স্টেশনে কাজ করতেন ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভারী অস্ত্রে সজ্জিত সাত ব্যক্তি লা কলোরোডা নামের একটি বারে ঢুকে কয়েকজন ব্যক্তিকে নাম ধরে খুজঁতে থাকে। তাদের প্রশ্নে কেউ জবাব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বারে উপস্থিত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো শুরু করে তারা।

গত ৪ ফেব্রুয়ারিতেও অনুরুপ ভাবে চিহুয়াহুয়া শহরের একটি বারে গুলি চালিয়ে বন্দুকধারীরা নয়জনকে হত্যা করে। মেক্সিকোর মাদক সংক্রান্ত সহিংসতায় ২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে জানিয়েছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ