1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

মুফতি হান্নানসহ ১৩ আসামির বিচার শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪
  • ১১৩ Time View

পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার ১৩ বছর পর হরকাতুল জিহাদ নেতা (হুজি) মুফতি হান্নানসহ ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।image_95238_0

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৪ সেপ্টেম্বর দিন ঠিক করে দেন।

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই চারজন এবং পরে একজন হাসপাতালে মারা যান।

ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হওয়ার ১৩ বছর পর গত বছর ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তারা হলেন- মুফতি আবদুল হান্নান, আরিফ হাসান সুমন, আবদুল হান্নান, মাওলানা সাব্বির, মাওলনা শেখ ফরিদ। তাদের করাগার থেকে আদালতে আনা হয়।

অন্যদিকে, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, ইসহাক, মাহাবুব মুস্তাকিম, আনিসুর মুরসালিন ও সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ