1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়নের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৮৪ Time View

22মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের উপরে হামলার প্রতিবাদে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ এ দাবি জানায় সংগঠনটি।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু এবং চার নেতা হত্যায় যে চক্রটি জড়িত ছিল এই চক্রটি এখনও মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপরে হামলার ঘটনা ঘটছে।

তারা বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপরে ও বিমানবন্দরে হামলা, জঙ্গিবাদের মদদ এবং অর্থায়ন, নতুন প্রজন্মের মাঝে ইতিহাস বিকৃতিসহ সারা দেশে যে সমস্ত অপ্রিতিকর ঘটনা সংঘটিত হচ্ছে তা ওই ষড়যন্ত্রে অংশ।

মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের উপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আয়োজক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য দেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির ও মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ